banglahour

মালদ্বীপ বিএনপি সভাপতি খলিলুর রহমানকে জামালপুরে নাগরিক সংবর্ধনা

রাজনীতি | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ জুলাই ২০২৫, বুধবার, ১:১২ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপির আয়োজনে জামিরন নেছা টেক্সটাইল ইনস্টিটিউটের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত খলিলুর রহমান বলেন,ছাত্র ও জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে, যেখানে বিএনপির নেতাকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম। আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা রক্ষা করা সবার দায়িত্ব। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাই গত ১৭ বছর ধরে আমাদের জন্য নেতৃত্বের ছাতা হয়ে আছেন। তাঁর হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আগামী নির্বাচনে তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতেই হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—

৯নং রানাগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি পণ্ডিত মিয়া,

ইটাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহসীনুল হক বাদশা,

৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল রানা,

সাবেক ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া মেম্বার,

যুবদল নেতা কামরুজ্জামান আশিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল