
(৩ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন
চট্রগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মোছলেম উদ্দিনের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন।

মোসলেম উদ্দিন ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া উপ-নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।