banglahour

হিরো আলমকে নিয়ে আমার কোন মন্তব্য ছিল না- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৩ অপরাহ্ন

ঢাকা: হিরো আলমে নিয়ে কোন মন্তব্য ছিলোনা আমার, মন্তব্য ছিলো মির্জা ফখরুলকে নিয়ে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদের নামাজে জানাজা শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন। 

কাদের বলেন, মোসলেম উদ্দিন নেতা থেকে কর্মী হয়েছেন, দলের নিবেদিত প্রাণ হিসেবে বঙ্গবন্ধুর চেতনার সৈনিক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকেই লালন করেন তিনি। তার এমপি হবার মতো শেষ স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন। 

জানাজায় অংশগ্রহণ করবেন তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ  তিনি বলেন, কিভাবে কর্মী থেকে নেতা হওয়া যায় তার কাছে শেখার রয়েছে।  বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম এর রাজনীতিতে মোসলেম উদ্দিন একজন আইকন বা অথরিটি ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল