banglahour

পটুয়াখালী মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার

অপরাধ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৬ অপরাহ্ন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এলাকা থেকে মসজিদ থেকে জোরপূর্বক রড নেওয়া, মারধর, খুনের হুমকি এবং চাঁদাবাজির অভিযোগে মোঃ শাহাদাত হোসেন (৪০) নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্পের বিশেষ একটি দল ও মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহাদাত হোসেন মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের মোঃ আবদুর রাজ্জাকের ছেলে।

মির্জাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহাদাত ওই এলাকার মাওলানা আমিনুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ২৪ জুলাই মাওলানাকে মারধর ও হত্যার হুমকি দেন। এছাড়া মাধবখালী ইউনিয়নের জামে মসজিদ থেকে জোরপূর্বক ৫শ’ কেজি রড নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা। এছাড়া স্থানীয় সরোয়ার হোসেনের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা আদায় ও গ্রাম পুলিশের মেয়ে খুশি আক্তারের দোকান থেকে জোরপূর্বক মালামাল নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাওলানা আমিনুল ইসলাম ২৯ জুলাই মির্জাগঞ্জ থানায় শাহাদাতের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও খুনের হুমকির অভিযোগে মামলা (মামলা নং-১৯) করেন।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই ধরনের অপরাধ দমন করতে অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল