banglahour

নির্বাচন ঘোষণার সময় কিছু দিনের মধ্যেই জানানো হবে: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৩৯ অপরাহ্ন

সচিবালয়ে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, নির্বাচন সংক্রান্ত ঘোষণা কিছু দিনের মধ্যেই শোনাতে পারেন জনগণ। তিনি বলেন, ওয়েট করুন, খুব শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা শুনবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পুরো প্রক্রিয়া পরিচালনা করবে নির্বাচন কমিশন, তবে সরকারের পক্ষ থেকে সেরা ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রত্যয় রয়েছে। “আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন দিতে,জানান তিনি।

এছাড়াও ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনের ব্যাপারে কোনো প্রশ্ন নেই—আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি। সেই নির্বাচনের বিষয়ে যারা তদন্ত করবেন, তারা অনেক ভয়াবহ তথ্য জানতে পারবেন।

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল