
(১ বছর আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ৬:৫৯ অপরাহ্ন
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১ হাজার ২০০ অসহায় ও গরিব পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুম্মার নামাজের পূর্বে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, দর্শনা থানা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় এই খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,
জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,
দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী,
জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান,
উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন,
দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা,
সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া,
উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক,
জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদ।
জানানো হয়, আমীরে জামায়াতের ওয়াকফ অর্থায়নে এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।