banglahour

বাগেরহাটের ২০ লাখ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, বাগেরহাট প্রতিনিধি।

(১ বছর আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ৮:৪৯ অপরাহ্ন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম অভিযোগ করেছেন, বাগেরহাট-৩ আসন বিভাজন এবং বাগেরহাট-৪ আসন বিলুপ্তির ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, "নির্বাচন কমিশন যদি এই বিভাজন সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে বাগেরহাটের ২০ লাখ মানুষকে নিয়ে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করা হবে।"

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মোংলায় শ্রমিক দলের আয়োজনে ‘সংসদীয় আসন বিভাজন বাতিল’ দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে কৃষিবিদ শামীম আরও বলেন, জনগণের মতামত ছাড়াই সংসদীয় আসন পুনর্বিন্যাস গণতন্ত্র ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। জনগণ এ সিদ্ধান্ত মানে না। এই অন্যায় সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা এমরান হোসেন, বাবুল হোসেন রনি, শাহ আলম শেখ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইমান হোসেন রিপন, মহসিন পাটোয়ারী, শ্রমিকদল নেতা জামাল হোসেন ও স্বেচ্ছাসেবকদল নেতা নুর উদ্দিন টুটুল।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল