banglahour

পিরোজপুরে আটঘর-কুড়িয়ানা পর্যটন এলাকায় উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহার ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারাদেশ | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৯ মাস আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ৮:৫১ অপরাহ্ন

পিরোজপুরের নেছারাবাদের ঐতিহ্যবাহী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহারের দায়ে তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহমুদ।

তিনি জানান, এই পর্যটন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভাসমান পেয়ারা হাট ও বাগান দেখতে আসেন। শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা নিশ্চিতে প্রশাসন ইতিপূর্বেই উচ্চ শব্দের লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু কিছু অসচেতন ব্যক্তি গান-বাজনার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছিলেন। তাই আজকের এই অভিযান।

তিনি আরও বলেন, অভিযানকালে দর্শনার্থীদের সচেতন করা হয়েছে এবং ভবিষ্যতে পরিবেশবান্ধব আচরণের আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পেয়ারা বাগান এলাকাটি শুধু জেলার নয়, দেশের অন্যতম জনপ্রিয় নৈসর্গিক পর্যটন এলাকা হিসেবেও পরিচিত। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল