banglahour

পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | মো:মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১ আগস্ট ২০২৫, শুক্রবার, ১১:০৮ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরের নাজিরপুরে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাজিরপুর উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এম. আনোয়ারুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ও মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো দেশে ঘাপটি মেরে আছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনো ষড়যন্ত্রে নস্যাৎ না হয়—সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।"

তারা আরও বলেন, "সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল