banglahour

ভৈরবে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ২ আগস্ট ২০২৫, শনিবার, ১:৫৫ অপরাহ্ন

ভৈরবে "জুলাই পূর্ণ জাগরণে জুলাইয়ের মায়েরা" শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার নাহার তাসনিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। সে আন্দোলনের পেছনে মায়েদেরও ছিল অসামান্য ত্যাগ ও অবদান। অনেক মা সন্তান হারিয়েছেন, আবার অনেক মায়েরা সরাসরি আন্দোলনের ময়দানে অংশ নিয়েছেন। তাদের সেই আত্মত্যাগ জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা শেষে ‘জুলাই আন্দোলনে’ নিহতদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল