
(১ বছর আগে) ২ আগস্ট ২০২৫, শনিবার, ৬:৩৬ অপরাহ্ন
টাঙ্গাইলের ভূঞাপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ভূঞাপুর উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে দেওয়ানবাড়ী মাদ্রাসা চত্বরে এক অনাড়ম্বর পরিবেশে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক।
এতে উপস্থিত ছিলেন জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামছুদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আনসার আলী, মাওলানা নুরুর রহমান, মাওলানা আল-আমিন কাসেমী ও মাওলানা মাহফুজুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক মতবিনিময় ও পরামর্শমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে ভূঞাপুর উপজেলা শাখার জন্য ১০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পান মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি শহীদুল্লাহ আন্দিপুরী, এবং সাংগঠনিক সম্পাদক হন মাওলানা মনজুরুল ইসলাম।
উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে।