banglahour

জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২ আগস্ট ২০২৫, শনিবার, ১১:২৩ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জুলাই যোদ্ধারা ইতিহাসে অমর হয়ে থাকবেন। বাংলাদেশের মাটিতে আগামীর যেকোনো আন্দোলন-সংগ্রামে তারা হবেন অনুপ্রেরণার উৎস।

শনিবার (২ আগস্ট) রাতে বিয়ানীবাজার উপজেলার ২নং চারখাই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো দেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুলাই যোদ্ধারা আদর্শ হয়ে থাকবেন। এতসব আন্দোলন-সংগ্রাম ও প্রাণের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিস্ট তাড়িয়েছি। এখন আমাদের লক্ষ্য—অভাব-অনটন ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়া।

তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে জয় পেতে হলে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ব্যাপক প্রচার করতে হবে, জনগণকে বুঝাতে হবে এর সুফল। তাহলেই বিজয় সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারখাই ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুস্তাকিন আলী এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য মুরশেদুর রহমান পলু, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন মিয়া, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জামাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, ৪নং ওয়ার্ডের কয়েছ আহমদ, ৫নং ওয়ার্ডের রুকন উদ্দিন চৌধুরী, ৬নং ওয়ার্ডের শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মুস্তাকিন আলী প্রমুখ।

সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল