banglahour

কলাপাড়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

অপরাধ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ১২:৫৭ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবদুস সোবাহান ও তাঁর স্ত্রী খুকি বেগম জানান, রাতে একটি সংঘবদ্ধ ডাকাতদল তাদের বাড়ির প্লাস্টিকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে রাখে। ডাকাতরা বাসা থেকে প্রায় এক লক্ষ টাকা নগদ অর্থ এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

এর আগে গত ১৩ জুলাই একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে একটি বাড়িতে ডাকাতির সময় ঘরের সবাইকে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ১৩ ভরি স্বর্ণালংকার এবং ৫০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, একের পর এক ডাকাতির ঘটনায় পুলিশের টহল বা নিরাপত্তা কার্যক্রমে ঘাটতি রয়েছে। সাধারণ মানুষ রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন,রাতভর আমাদের টহল দল ফোরলেন এলাকায় ছিল। এটি ডাকাতি, নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল