banglahour

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভা

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ৯:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহ, ৩ আগস্ট ২০২৫: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী বলেছেন, দেশের মানুষ তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত নেতা হিসেবে গ্রহণ করেছে। তাঁর নেতৃত্বে আগামী দিনে দেশে সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল খানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, মুর্তজা বশীর আপেল ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সাহাবুদ্দিন সাবুও বক্তব্য রাখেন।

এর আগে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব জি এস মাহাবুবের নেতৃত্বে পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল