
(১ বছর আগে) ৩ আগস্ট ২০২৫, রবিবার, ১০:১১ অপরাহ্ন
চুয়াডাঙ্গা, ৩ আগস্ট ২০২৫: চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকার মূল্যমানের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার দুপুর পৌনে ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া এবং আনন্দবাস বিওপি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৫ বোতল ভারতীয় মদ, ৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪৩টি ভারতীয় শাড়ী, ২৯২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স, ১টি ভারতীয় আইফোন এবং ৮০টি মোবাইল ডিসপ্লে সহ অন্যান্য চোরাচালান পণ্য।
তিনি আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।