
(৯ মাস আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৩:০৭ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা হাইওয়ে থানাধীন এলাকায় সড়ক দুর্ঘটনা রোধ ও রোড সেফটি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে ময়দানদীঘি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ ওসমান গনি।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম রসুল।
অনুষ্ঠানে বক্তারা মহাসড়কে চলাচলের সময় করণীয়-বর্জনীয় বিষয়, পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ সতর্কতা, হালকা ও ভারী যানবাহনের আচরণ বিধি, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি করেন।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রোড সেফটি বিষয়ে দায়িত্ববোধ গড়ে তোলার জন্য এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন আয়োজক ও অতিথিবৃন্দ।