
(৩ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪০ অপরাহ্ন
ঢাকা: ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি, বিতরণ বা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করলে বা ওষুধে ভেজাল মেশালে, ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রি ও মজুদ করলে কিংবা অসৎ উদ্দেশ্যে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ ফেব্রুয়ারী) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো: মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আইনে আরো রয়েছে লাইসেন্স ছাড়া বা লাইসেন্সের শর্ত না মেনে ওষুধ আমদানি করলে ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এ ছাড়া কোনো ওষুধ ক্ষতিকারক হলে তাত্ক্ষণিকভাবে তা বাজার থেকে বাতিল করার বিধান রাখা হয়েছে।