banglahour

খুলনায় সাজাপ্রাপ্ত ২ ও ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার এক আসামি গ্রেফতার

অপরাধ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৭:০৮ অপরাহ্ন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন খালিশপুর ও খানজাহান আলী থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজন ও একাধিক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

৩ আগস্ট নগরীর নেভীগেট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে খালিশপুর থানা পুলিশ যশোরের মনিরামপুর পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আকমান হোসেন-কে (মামলা নং: পাঃ ডিঃ ৭/২০২৪, তারিখ: ৭ জানুয়ারি ২০২৪) গ্রেফতার করে।

অন্যদিকে, ৪ আগস্ট রাতে খানজাহান আলী থানা পুলিশ রূপসা থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর ০৮/২১ মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ হোসেন-কে (পিতা: মৃত এস. এম. জাফর, সাং: জাহানাবাদ ক্যান্টনমেন্ট, থানা: খানজাহান আলী) গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

একইদিন, খালিশপুর থানা পুলিশ বড় বয়রা বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওয়াজিব ইসলাম রাকিব (২৬), পিতা: শেখ জাকির হোসেন, সাং: বড় বয়রা, থানা: খালিশপুর, জেলা: খুলনা—কে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, সিডিএমএস ও থানার রেকর্ড যাচাই করে রাকিবের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় মোট ৭টি মামলা এবং ৩টি ওয়ারেন্টভুক্ত মামলার তথ্য পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল