banglahour

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই শহীদদের স্মরণে মাদকবিরোধী সমাবেশ

সারাদেশ | রাশিদুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি

(৯ মাস আগে) ৪ আগস্ট ২০২৫, সোমবার, ৭:১৮ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমী মাদকবিরোধী সমাবেশ। “আমার চোখে জুলাই বিপ্লব” শিরোনামে তারুণ্যের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি বলেন,তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগে শহীদদের স্মরণ এবং মাদক প্রতিরোধের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং শহীদদের আত্মত্যাগ স্মরণে সমাজের সবস্তরের মানুষকে সম্পৃক্ত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মো. সাইফুল ইসলাম, মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন—নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক, নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পাঁচ শতাধিক স্কুল-কলেজ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেন।

এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং শহীদদের আদর্শকে ধারণ করে তরুণদের ইতিবাচক নেতৃত্ব বিকাশের আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল