
(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১২:১৬ অপরাহ্ন
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক। তিনি জানান,
সরকারি ছুটির কারণে আজ হিলি স্থলবন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে আগামীকাল বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানিয়েছেন,বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলমান রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত গণঅভ্যুত্থানকে স্মরণ করে ৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, যা দেশের বিভিন্ন স্থানে দিবস পালনের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।