banglahour

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি ও ছাত্র শিবিরের পৃথক মিছিল অনুষ্ঠিত

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘ছাত্র-জনতার বিজয় মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে হাজারো ছাত্র-জনতার অংশগ্রহণে বিজয় মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে মহানগর ইসলামী ছাত্র শিবির ‘জুলাই জাগরণ নব উদ্যমে’ শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালি করেছে। নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে শেষ হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল