banglahour

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি

রাজনীতি | সোহেল চৌধুরী কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:১৯ অপরাহ্ন

৫ আগস্ট, ছাত্র-জনতার রক্তে লেখা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে সদর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পৌরসভার সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রথখলায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,
“৫ আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে হবে। আমি সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন—সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া, বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল