banglahour

বিভিন্ন টাকার জালনোট প্রস্তুতকারী র‌্যাবের হাতে আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

ঢাকা: বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট প্রস্তুতকারী চক্রের অন্যতম সদস্য মোঃ মোফাজ্জল হোসেন  (৪০) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৬ ফ্রেব্রুয়ারী) জাল টাকাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে র‌্যাব ৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। 

অধিনায়ক জানান, ধৃত আসামী একটি সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদেরকে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে প্রতারনা করে আসছে বলে স্বীকার করে। এসকল প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল