banglahour

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

রাজনীতি | এস. এম. হাসিবুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পঞ্চগড়ের বোদায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধানহাটি মাঠ থেকে বিজয় মিছিল শুরু হয়।

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিশাল মিছিলটি বোদা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। আমরা পরিষ্কারভাবে বলছি, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে। তা না হলে রাজপথে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত আছি। তিনি অভিযোগ করেন, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে একটি পক্ষ ক্ষমতায় যেতে চায়, যারা একাত্তরে দেশদ্রোহিতা করেছে এবং জাতীয় সংগীতকে মান্য করে না।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সাত বছর ধরে কারাবন্দি করে রাখা হয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত, এবং মহাসচিব মির্জা ফখরুলসহ হাজারো নেতাকর্মী গায়েবি মামলায় জর্জরিত।

বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, দেলোয়ার হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু, ও জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজ। বিজয় মিছিল ও সমাবেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল