banglahour

আশুলিয়ায় বসতবাড়িতে পুলিশের অভিযান, নারীসহ আটক ১২

অপরাধ | শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ৩:০৬ অপরাহ্ন

ঢাকার আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হরমুজ মুন্সির বাড়িতে এ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ।

আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নিয়মিতভাবে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

আটক নারীরা হলেন: শিল্পী (২৬),বিথী (২০),মৌ (২০),ইভা (২৫),মিম (২২),মিষ্টি (২৭)

আটক পুরুষরা হলেন: ইছহাক হক (৩৮),আব্দুর রশিদ (৪৫),প্রসেনজিৎ (২৪),আনিস ব্যাপারী (৫০),সুজন শেখ (৩৯),আনোয়ার হোসেন (৩৪)
তাদের বিস্তারিত ঠিকানা ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাড়ালপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল