banglahour

নড়াইলে শিশু হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন

অপরাধ | মির্জা রন্টু নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৫, বুধবার, ১০:৫৪ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়ায় তিন বছরের শিশু নুসরাত জাহান রোজা হত্যার দায়ে সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জোবাইদা লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সজীব কাজীর দ্বিতীয় স্ত্রী।

জেলা পিপি অ্যাডভোকেট এসএম আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি সকালে শিশু নুসরাত কান্নাকাটি করলে সৎ মা জোবাইদা তাকে শ্বাসরোধে হত্যা করে এবং কম্বল দিয়ে পেঁচিয়ে ঘরের বারান্দায় খাটের উপর শুইয়ে রাখে। পরে দাদা খায়ের কাজী ও দাদি পান্না বেগম শিশুটিকে মৃত অবস্থায় খুঁজে পান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা সজীব কাজী ও জোবাইদাকে আটক করে। তদন্তে জোবাইদার বিরুদ্ধে হত্যার প্রমাণ মেলে। পরে নুসরাতের দাদা খায়ের কাজী তাকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল