banglahour

দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের চিত্র উদ্বেগজনক হারে বেড়েছে

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন

(৯ মাস আগে) ৮ আগস্ট ২০২৫, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের। পুলিশ বলছে, স্থানীয় এক হামলার ভিডিও ধারণ করায় তাকে হত্যা করা হয়।

বাংলাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের চিত্র উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। বাংলাদেশে ২০২৪ এবং ২০২৫ সাল ছিলো সাংবাদিকদের জন্য ভয়ংকরতম সময়। 

২০২৪ সালে বাংলাদেশ ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টির মধ্যে একটি দেশ, সেখানে ৫ জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটে।

বিভিন্ন গনমাধ্যম ও সংস্থার তথ্যমতে, অগাস্ট ২০২৪ এর মার্চ মাস থেকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত অন্তত ৬৪০ জন সাংবাদিক টার্গেটের শিকার হয়েছেন। এর মধ্যে ১৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩৫৮জনের ওপর হামলা ও নির্যাতন হয়েছে। ১৬৭ জনের এক্রিডিটেশন বাতিল হয়েছে। এছাড়াও ৮৫ জনের বিরুদ্ধে অনুসন্ধান করছে গোয়েন্দা বিভাগ। 

২০২৫ সালের শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে সাংবাদিক নির্যাতনের ৬২টি ঘটনার খবর পাওয়া যায়। এবছের প্রকাশ্যভাবে পিটিয়ে হত্যা করা হয়, শাহ আলম নামের এক জেলা সংবাদকর্মীকে। 
 

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ও সিপিজে’র তথ্যমতে, গত ১০ বছরে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন সাংবাদিক ও সংবাদকর্মী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে পাঁচ সাংবাদিক নিহত হন। আরও বেশ কয়েকজন রহস্যজনক ও নৃশংস হত্যার শিকার হন। 

শুধু সাংবাদিক নয়, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর হামলা হয়েছে অন্তত ৮টি টিভি চ্যানেল ও ৫টি পত্রিকা অফিসে।  গণমাধ্যমকর্মীরা বলছেন, এটি শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

বাংলাদেশে সাংবাদিকতা ক্রমেই ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হচ্ছে। আর সত্য বলার দায়ে মৃত্যু যদি হয় অনিবার্য, তাহলে প্রশ্ন জাগে, গণতন্ত্র কোথায়?”
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল