banglahour

বান্দরবানে বোনের বিরুদ্ধে ভাইদের জমি দখলের অভিযোগ

অপরাধ | বান্দরবান প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ১:৫৮ অপরাহ্ন

বান্দরবানে বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেছেন তিন সহোদর। এ নিয়ে শনিবার (৯ আগস্ট) দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অংছাইন মার্মা, ক্য এ মার্মা ও মংথুই মার্মা।

সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মাতার নামীয় ২৬৯নং সোনাই ছড়ি মৌজার এজমালীভুক্ত খতিয়ান নং-৫৮-এর বিভিন্ন দাগের মোট ৭ একর জমি থেকে ওয়ারিশসূত্রে তাদের নামে ১.১৪৭৫ একর ১ম শ্রেণীর জমি নামজারি হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে বড় বোন উছাইচিং মার্মা ও তার স্বামী অংক্যছিং মার্মা বেআইনিভাবে ওই জমি ভোগদখল করে আসছেন।

তাদের দাবি, বারবার জমি ফেরত দেওয়ার অনুরোধ জানানো হলেও বোন ও দুলাভাই জমি বিক্রি করে দিতে বলেন। পরবর্তীতে তাদের পরামর্শে প্রাপ্য অংশ অন্যত্র বিক্রি করা হলেও ক্রেতাকে জমি বুঝিয়ে দিতে গেলে বাধা প্রদান করা হয় এবং নানাভাবে হয়রানি করা হয়।

এছাড়া জমি ফেরত চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা অবিলম্বে এ পরিস্থিতি থেকে রক্ষা ও দখলকৃত জমি ফেরতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল