banglahour

বর্নিল আয়োজনে সামাজিক সংগঠন তরইলিশার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীত উদযাপিত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন

বরিশাল: বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ  উপজেলার ৩নং চর এককরিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‍‌‌‌‌‌'তরইলিশা আমতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন' এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অসহায় ব্যাক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ, জনস্বার্থে থার্মোমিটার, লেবুলাইজার, প্রেশার মাপার মেশিন উপহার দেয়ার মাধ্যমে উদযাপিত হয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) তরইলিশা কুয়েতী জামে মসজিদ প্রাঙ্গনে বর্নিল আয়োজনে ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালন করে সংগঠনের নেত্ববৃন্দ। এতে উপস্থিত ছিলেন, তরইলিশা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান সেন্টু, দাদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিরব খান, খালেদ  তালুকদার ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাকিল হাওলাদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শেষে ২০২৩ -২০২৪ সালের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।  এতে সভাপতি হানিফ সরদার, সেক্রেটারী সায়েম আহমদ মোসলেম ও মো: জহির উদ্দিন সাংগঠিনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। উল্লেখ্য,  ‍‌‌‌‌‌'তরইলিশা আমতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন' প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বেল্লাল হোসেন কবির ও সেক্রেটারী জনাব এইচ এম মানিক সরদার ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল