banglahour

বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান রাশিয়ান মডেল মনিকা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৯ আগস্ট ২০২৫, শনিবার, ৯:৪২ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাশিয়ান মডেল মনিকা কবির। জন্ম রাশিয়ার মস্কোতে হলেও বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন, শাড়ি পরেন—এ কারণেই অনেকে মনে করেন তিনি বাংলাদেশি। তবে আসলে তার বাংলাদেশের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনিকা জানিয়েছেন, বিয়ের জন্য তার পছন্দের তালিকায় বাংলাদেশও রয়েছে। তিনি বলেন, আমার মা রাশিয়ান, বাবা ভারতীয়। পাঁচ বছর বয়সে বাবার ব্যবসার সূত্রে বাংলাদেশে এসেছিলাম। পরে মায়ের কাছে রাশিয়ায় ফিরে গেলেও বাংলা ভাষা ভুলিনি।

বিয়ের প্রসঙ্গে মনিকা বলেন, বিয়ে আসলে মনের ব্যাপার। সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয় বা রাশিয়ানদের মনও ভালো নয়। তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশের পাঞ্জাবি পরা ছেলেদের বেশ ভালো লাগে। তাই হয়তো আমার বিয়ে হবে বাংলাদেশেই।

তিনি আরও জানান, যাকেই বিয়ে করুন না কেন, অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত ও রাশিয়া—এই তিন দেশের পোশাক পরার ইচ্ছা আছে তার।

রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম ‘মনিশকা’। লাতিন নাচে দক্ষ এই মডেল বাবার ব্যবসার কারণে শৈশব থেকেই বহু দেশে ঘুরেছেন। বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি ও আজারবাইজানিসহ মোট সাতটি ভাষায় পারদর্শী তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল