banglahour

আসন্ন নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপিকে বিজয়ী করতে হবে: মিফতাহ্ সিদ্দিকী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ১:৪০ পূর্বাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সিলেটের প্রতিটি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।

রোববার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচির পক্ষে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেটের মানুষ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে। দলমত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তবে সিলেটে বিএনপির বিজয় নিশ্চিত। জনগণ পরিবর্তন চায়, আর এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। এবার ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, এখন সময় মাঠে নামার, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতি তুলে ধরতে হবে। একইসঙ্গে বিএনপির উন্নয়নমুখী পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে হবে। জনগণই শক্তির উৎস, তাদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা জরুরি।

পথসভায় উপস্থিত ছিলেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ খান এবং ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মিফতাহ্ সিদ্দিকী মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেন এবং ৩১ দফার পক্ষে গণসংযোগ শুরু করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল