banglahour

প্যারিসে নৌকা ভ্রমণের মাধ্যমে শিক্ষা সফর অনুষ্ঠিত

বিশ্ব | আবু তাহির, ফ্রান্স প্রতিনিধি

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৪২ অপরাহ্ন

এসোসিয়েশন কালচারাল ফ্র্যাংকো বাংলাদেশের উদ্যোগে ১০ আগস্ট ২০২৫ রবিবার দিনব্যাপী ফ্রান্সের প্যারিসে নৌকা ভ্রমণের মাধ্যমে একটি শিক্ষা সফর আয়োজন করা হয়েছে। প্যারিসের বাস্তিল থেকে সকাল ৭টায় শুরু হওয়া এই সফরে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

সেন নদীতে নৌকা ভ্রমণ শেষে সন্ধ্যা ৬টায় যাত্রা পুনরায় বাস্তিল বন্দরে ফিরে আসে। নদীর দুই পাড়ে অবস্থিত ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ দর্শন করেন অংশগ্রহণকারীরা। গাইডদের বর্ণনায় জানা যায়, সফরে অংশগ্রহণকারীরা সেন নদীর ইতিহাস, আইফেল টাওয়ার, লুভ মিউজিয়ামের বাহ্যিক দৃশ্য, ও আইলে সিটি'র মনোরম সৌন্দর্য উপভোগ করেন। Bastille থেকে Port de l’Arsenal হয়ে Chatou ও Île des Impressionnistes পর্যন্ত নৌকা ভ্রমণ করা হয়।

শিক্ষা সফরে খেলাধুলা, সঙ্গীত ও বক্তৃতাসহ নানা সাংস্কৃতিক আয়োজন পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জালাল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ।

তরুণ মানবাধিকার কর্মী তুফায়েল সিপু ও শিল্পী আব্দুল্লাহ হাসানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন কালচারাল ফ্র্যাংকো বাংলাদেশের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, বদরুল ইসলাম, জিয়া উদ্দিন চৌধুরী ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

নৌকা চলাকালীন আলোচনা সভায় কমিউনিটি নেতা জালাল আহমেদ বলেন, “বিশ্বময় ছড়িয়ে থাকা সৃষ্টির রহস্য ও ঐতিহাসিক নিদর্শনগুলি মানুষের অন্তরকে স্পর্শ করে। ভ্রমণ মানুষের আত্মবিশ্বাস ও জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করে। প্রত্যেকেরই নিজের সামর্থ্য অনুযায়ী ভ্রমণের মাধ্যমে সৃষ্টির বৈচিত্র্য দেখতে হবে।”

বিশেষ অতিথি সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হানিফ বলেন, “ইসলামে ভ্রমণকে জ্ঞান অর্জন, রোগ নিরাময় ও আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। দলবদ্ধ ভ্রমণে কল্যাণ ও পুণ্যের সঞ্চয় ঘটে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল