banglahour

রাঙ্গামাটিতে জিপিএ ৫ প্রাপ্তদের ডিও লেটার প্রদান

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৩:৪৪ অপরাহ্ন

২০২৫ সালে এসএসসি/ভোকেশনাল/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ডিও লেটার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এই ডিও লেটার তোমাদের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি। এটি তোমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক হবে। জীবনে সফলতা পেতে হলে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। তোমরা নিজেরা আলোকিত হবে এবং দেশকেও আলোকিত করবে।

২০২৫ সালে রাঙ্গামাটিতে মোট ৭,৭৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, এর মধ্যে ভোকেশনাল পরীক্ষায় ৮০৭ জন এবং দাখিল পরীক্ষায় ৫৬৬ জন শিক্ষার্থী অংশ নেন। জেলায় মোট ২২৭ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৩০ জন। আজকের অনুষ্ঠানে সদর উপজেলার এই ১৩০ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ডিও লেটার প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল