banglahour

১৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার ছয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা

রাজনীতি | জহির রায়হান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৫:৩৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করা হবে আগামী ১৫ আগস্ট। দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর নিজেই প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। ‘জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক আগামী শুক্রবারের গণসমাবেশের প্রস্তুতি নিয়েও সেখানে আলোচনা হয়।

লিখিত বক্তব্যে আশরাফুল হাসান তপু বলেন, “বাংলাদেশ এখন এমন এক ক্রান্তিকালে আছে, যখন সৎ নেতৃত্বকে বেছে নেওয়া ছাড়া আমাদের কোনো পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া সেই পরিবর্তনের সূতিকাগার হতে পারে, যদি আমরা সবাই মিলে সাহসী সিদ্ধান্ত নেই।”

সংবাদ সম্মেলনে জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, আগামী শুক্রবারের গণসমাবেশে বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জন-গণনির্ভর আন্দোলনের রূপরেখা এবং সবার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল