
(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৭:০৭ অপরাহ্ন
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমি ক্ষমতার জন্য নির্বাচন চাই না, আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই।”
সোমবার (১১ আগস্ট) টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।
জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়।
ভোট নিয়ে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
টুকু আরও বলেন অতীতে টাঙ্গাইল সন্ত্রাসীদের দখলে ছিল, এখন ঐক্যবদ্ধভাবে নিরাপদ টাঙ্গাইল গড়তে হবে। ফ্যাসিবাদের দোসররা আবারও ষড়যন্ত্র করছে, তাই সজাগ থাকতে হবে।
অনুষ্ঠান আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ। ৬৪ জেলার স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এ সময় সাংবাদিক ও সামাজিক কর্মীদের সংবর্ধনা এবং ২০ জন অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।