banglahour

বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের বিরোধ নিষ্পত্তি

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট, প্রতিনিধি

(১১ মাস আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ৭:২৩ অপরাহ্ন

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার পর জেলা বিএনপির উদ্যোগে বিরোধ নিষ্পত্তি হয়েছে।

গেল ২ আগস্ট ও ৩ আগস্ট সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং বাজারের কয়েকটি দোকান ভাঙচুর হয়। সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা বিএনপি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার (১১ আগস্ট) ইউনিয়ন পরিষদ চত্বরে মীমাংসা বৈঠকের আয়োজন করে।

বৈঠকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোরা, রামপাল উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল