banglahour

ভূঞাপুরে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ২০, আটক ৮

রাজনীতি | আতিফ রাসেল টাঙ্গাইল প্রতিনিধি

(১ বছর আগে) ১১ আগস্ট ২০২৫, সোমবার, ১০:০৬ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে ভূঞাপুর থানায় নিয়ে এসেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পূর্ণবাসন বাজার এলাকায় এই সংঘর্ষ চলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালুর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন এবং স্থানীয় নেতা কবির সরকারের গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সোমবার উভয় পক্ষের উত্তেজনা বাড়তে থাকলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পরিমাণ বৃদ্ধি পায়।

সংঘর্ষের সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে ভূঞাপুর থানার এসআই রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের মধ্যে দুই গ্রুপের নেতৃত্বদানকারীও রয়েছেন। এই ঘটনার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে, যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

আটককৃতদের নাম-
হাসেম আলী (৪৫), আব্দুল মোতালেব (৩২), তোয়োব রহমান (১৮), সাকিব (১৮), আমান আলী উদ্দিন (৫০), নুরুল ইসলাম (৫০), কবির হোসেন (৩৭), মান্নান সরকার (৫০)।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল