banglahour

খুলনায় ২৩ ও ৩০ নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১১:৫৩ পূর্বাহ্ন

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরিই তাদের রাজনীতির মূল লক্ষ্য। কোনো হঠকারী আন্দোলন বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না।

মঙ্গলবার খুলনা মহানগরীর ২৩ ও ৩০ নং ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জামায়াতে ইসলামীর প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতে ভয় পায়, তারাই পেছনের দরজা খোঁজে এবং পিআর সিস্টেমের মতো অগণতান্ত্রিক পদ্ধতির কথা বলে।

তিনি আরও বলেন, বিএনপি প্রচলিত ভোটদান পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো পরিবর্তনের পক্ষে নয়। তাদের আন্দোলন হচ্ছে জনগণের অধিকার ফেরানোর জন্য, বিশৃঙ্খলা তৈরির জন্য নয়। তিনি দাবি করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি, তাই তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল বাংলাদেশ চায়।

২৩ নং ওয়ার্ডের অনুষ্ঠান:
বিকাল ৪টায় শেখ ইফতেখার হোসেন বাবুর সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানু রশিদ মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুল আজিজ সুমন, মো. নাসির উদ্দিন ও আবুল হাসনাত সিদ্দিক। উপস্থিত ছিলেন মাসুদুল হক হারুন, কাজী জলিল, এড. শেখ সাব্বির হোসেন সুজা, মেজবাউজজামান পাপ্পুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

৩০ নং ওয়ার্ডের অনুষ্ঠান:
সন্ধ্যা ৭টায় সওগাতুল আলম সগিরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মোল্লা ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও মো. নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন শেখ মেহেদী হাসান লিটন, আফসার উদ্দীন মাস্টার, আমীন আহম্মেদ, জিয়াউল আহসান জিয়া, মঈনুল ইসলাম কিরন, কাজী জলিল, জিএম মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শায়লা পারভিন রিক্তা, নাজমা কবির, জালাল সরদার, আলামিন হক পাপ্পুসহ অনেকে।

উভয় অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ নতুন সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন এবং পুরনো সদস্যরা সদস্যপদ নবায়ন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল