banglahour

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক ও ৩ নোট বিনিময়

জাতীয় | মোহাম্মদ মনিরুল ইসলাম ব্যবস্থাপনা সম্পাদক

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১২:৪৯ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় (Note of Exchange) সই হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমঝোতা স্মারকগুলো সই হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি বিষয়ক সহযোগিতা

ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম)

বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মধ্যে সহযোগিতা

সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করে স্বাগত জানান। পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে আনোয়ার ইব্রাহীম মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন।

উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এসব সমঝোতা স্মারক ও নোট বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল