banglahour

বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ান ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৮:৩৭ অপরাহ্ন

কুয়ালালামপুরে আয়োজিত এক উচ্চপর্যায়ের ব্যবসায়িক ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন করে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিবর্তিত বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি ব্যবসাবান্ধব এবং সরকার এ লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, অতীতে বিনিয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি না হলেও বর্তমানে দেশের তরুণ ও সৃষ্টিশীল জনগোষ্ঠী বিনিয়োগ সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে। তিনি প্রবাসী তরুণ বাংলাদেশিদের মেধা ও উদ্যোগকেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা, নীতিগত স্থিতিশীলতা এবং শুল্ক-অশুল্ক বাধা কমাতে সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল