
(৯ মাস আগে) ১২ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৮:৪৪ অপরাহ্ন
বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শৃঙ্খলা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সাতটি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা তাৎক্ষণিক কার্যকর করার কথা জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো—
১. সচিবালয়ের ভেতরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
২. সচিবালয়ের ভেতরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত সভা, সমাবেশ, পেশাগত সংগঠন বা সমিতির সভা, সম্মেলন বা বৈঠক করা যাবে না।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি দাপ্তরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করতে হলে পূর্বানুমতি নিতে হবে।
৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমানভাবে বহন করতে হবে।
৬. সচিবালয়ের ভেতরের কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন টানানো বা স্থাপন করা যাবে না।
৭. সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করবেন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।