
(৩ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে বলেন, বিএনপি ক্ষমতায় এসে ভোট চুরি করেছিল। ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন দিয়েছিল। কিন্তু দেশের মানুষ মেনে নেয়নি। জনগণ ভোটচোরদের ক্ষমা করে না। নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ ও নিরপেক্ষ হয়, সেটাই ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণীত হয়েছে।
৮ ফেব্রুয়ারী বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার প্রধান বলেন, আমি আশা করি এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না। কারণ আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি। ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলে মনে করি। আর সেভাবেই এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।