
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ৯:০৯ অপরাহ্ন
খুলনার খালিশপুর থানা পুলিশ প্রিজন সেল থেকে পালানো ইউসুফ হাওলাদার (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। আজ (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইউসুফ আলমনগর এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, ৬ আগস্ট মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ইউসুফকে বুকের ব্যথা অনুভব করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে মেডিসিন ওয়ার্ডে এবং পরে প্রিজন সেলে রাখা হয়। কিন্তু ৭ আগস্ট ভোরে তিনি প্রিজন সেল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পাশাপাশি পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় আরেকটি মামলা (নং-১১, তারিখ ১১/০৮/২০২৫) দায়ের করা হয়েছে।