
(৩ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১১:৪৭ পূর্বাহ্ন
ঢাকা: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে এ শোক পালন করা হবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
শোক দিবস পালন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের পূর্ব ঘোষিত পল্লবী তে আজকের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন এবং একইসঙ্গে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
রাজধানীতে আজ বৃহস্পতিবার বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য তুরস্ক-সিরিয়ায় শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ১০ হাজার। কেবল তুরস্কেই প্রাণহানি দাঁড়িয়েছে ৭ হাজার ১০৮ জন। আর সিরিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৪৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।