
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৫, বুধবার, ৯:১২ অপরাহ্ন
পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার গভীর রাতে মেইন পিলার ৭৫৭-এর ২ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে তাদের প্রবেশ করানো হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। তারা যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও শ্রমিকের কাজ করছিলেন।
আজ ভোরে সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবিকে খবর দিলে ঘাগড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে যান। জিডি মূলে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়।