banglahour

চুরি হওয়া পাথর উদ্ধারে সিলেট জেলা প্রশাসনের বিশেষ অভিযান

অপরাধ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২:৫২ অপরাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর ফেরাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে নেমেছে।

বুধবার রাত ১২টার পর থেকে শুরু হওয়া এ অভিযান বৃহস্পতিবার সকাল থেকে শহরতলীর বিমানবন্দর এলাকায়ও চলছে। এ সময় শতাধিক ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধার অভিযান জোরদার হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যা পুনরায় নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

এর আগে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট রোধ ও লুট হওয়া পাথর পুনঃস্থাপনে ৫ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল