
(১১ মাস আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৭ অপরাহ্ন
কুমিল্লা শহরতলীর চাঁনপুরে দুই দশকেরও বেশি সময়ের জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা পুনঃখনন কাজ শুরু করেছে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে এ কাজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশীদ ইয়াছিন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
পুনঃখনন কাজে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, আশেপাশের খাল ও নালা দখল, ভরাট ও দূষণের কারণে চাঁনপুর ও শুভপুর এলাকার প্রায় ৩০ হাজার বাসিন্দা গত দুই যুগ ধরে পানিবন্দি অবস্থায় ছিলেন। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। খাল ও নালা পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের এই দুরবস্থা থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তারা।
হাজি আমিনুর রশীদ ইয়াছিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বলেন আমরা রাজনৈতিক দল হিসেবে শুধু আন্দোলন নয়, জনগণের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ।
ইউসুফ মোল্লা টিপু, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি, কুমিল্লা, বলেন এটি আমাদের সামাজিক দায়িত্ব, যাতে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়।