banglahour

দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লার লাকসামে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর আজ বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ বিরতির পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

গোপন ভোটের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা এ সম্মেলনে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল থেকেই লাকসাম পৌর অডিটোরিয়ামে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এ সম্মেলনে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা—এই তিনটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচিত হবেন।

লাকসাম উপজেলা বিএনপির মিডিয়া সমন্বয়ক মো. শাহ আলম জানান, সর্বশেষ ২০০৯ সালে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল