banglahour

হিলি শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।

(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪১ অপরাহ্ন

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের হিলি শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের (এফটিএ উইং) অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে পৌঁছায়। পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন—এফটিএ যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ, ডব্লিউটিও শাখা-৩ এর যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান, এফটিএ-২ এর উপ-সচিব মাহবুবা খাতুন মিনু, এফটিএ-৩ এর উপ-সচিব ফারহানা ইসলাম, আইআইটি-৪ এর সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান, এফটিএ-৬ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হাসিব সরকার, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মাজেদুল হক, সহকারী বাণিজ্য পরামর্শদাতা (উপ-নিয়ন্ত্রক) সিরাজুল ইসলাম, মিশন ভূঁইয়া এবং বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল