
(১ বছর আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৫:০১ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভৈরব উপজেলার আমলাপাড়া নিউটাউনের জালাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (৩০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতলী মুছাপুরের মৃত আ. মন্নাফ মিয়ার ছেলে মুজিবর রহমান (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি.) মো. ফখরুল ইসলাম, এসআই (নি.) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সরবরাহের সময় তাদের হাতেনাতে ধরা হয়।
ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।